মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সিএনজি উল্টে তিনজন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-নবীগঞ্জ সড়কে সিএনজি উল্টে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের লাল মিয়া (৫০), ফুলমনা বেগম (২৫) ও রাসনা বেগম (৪০)।
জানা যায়- সিএনজি যোগে নবীগঞ্জ শহরে যাওয়ার পথিমধ্যে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় পৌঁছামাত্রই সিএনজির সামনের চাকা পাংচার হয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা লাল মিয়াসহ তিনজন আহত হন। পরে তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com