বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতা আবু সিদ্দিকের আয়োজনে দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি এবং তাঁর সহধর্মিণী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির এবং শাহনেওয়াজ মিলাদ গাজীর অসুস্থ কন্যার রোগমুক্তি কামনায় নবীগঞ্জ মদিনা জামে মসজিদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিকের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাদ আছর অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আওয়ামীলীগ নেতা ছালিক মিয়া, উপজেলা ছাত্রলীগ এর আহবায়ক নাজিম দৌলা চৌধুরী, যুবলীগ নেতা রুবেল মিয়া প্রমুখ। এ সময় মদিনা মসজিদের ইমাম এডভোকেট আবু জাহির এমপি এবং আলেয়া জাহিরের রোগ মুক্তি এবং নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপির অসুস্থ কন্যার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com