মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

শহরে যানজট নিরসনে পৌরসভার অভিযান ॥ ৩০ টমটমকে জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শহরের যানজট নিরসনে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শনিবার হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবালের নেতৃত্বে একটি মনিটরিং টিম শহরে ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় নিয়ম শৃংখলা ভঙ্গ করায় ৩০ টি টমটমকে জরিমানা করা হয়। নির্ধারিত স্থানে টমটম পার্কিং করার জন্য পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাসেবকগন শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন। পৌর এলাকায় যানজট নিরসনে পৌরসভার উদ্যোগের অংশ হিসেবে শনিবার কোর্টষ্টেশনের চাষীবাজার সংলগ্ন স্থানে টমটম ষ্ট্যান্ড চালু করা হয়েছে। পৌরসভা কর্তৃক ইটসলিং সম্পন্ন করে এই ষ্ট্যান্ড চালু করা হয়। শহরে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। ব্যাটারী চালিত টমটম যাতে যত্রতত্র পার্কিং না করে, ধারনক্ষমতার অধিক যাত্রী বহন না করে এবং যাত্রী সাধারনের সাথে অসৌজন্যমুলক আচরণ না করা হয় সে জন্য মাইকযোগে প্রচারণা চালানো হয়েছে। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধূরী বলেন, শহরের যানজট নিরসন কল্পে পৌর নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পৌরসভার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com