বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের সুবিদপুর ইউনিয়নে বোরো ধান কর্তন উৎসব উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে বোরো ধান কর্তন উৎসব উদযাপিত হয়েছে। গতকাল ১৩ এপ্রিল বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো: নুরে আলম সিদ্দিকী, বানিয়াচং উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় দাস প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, উন্নত জাতের ধান চাষ এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেক আগেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষকদের অসামান্য অবদানের ফলে বাংলাদেশ সেই কৃতিত্ব ধরে রেখেছে। তিনি উপস্থিত কৃষকদের দাদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পেতে সহজ শর্তে ব্যাংক থেকে কৃষি ঋণ গ্রহণের পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com