শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়। জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত ১০০ জন কৃষক ও উদ্যোক্তা গ্রাহকদের মাঝে সরাসরি ঋণ বিতরণ করা হয়।
এছাড়াও মেলায় কৃষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ ও ঋণ বিষয়ক পরামর্শ দেয়া হয়। সভায় দাদন ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে না পড়ে ব্যাংক ঋণ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com