বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কোর্ট প্রাঙ্গণে শিক্ষকের ওপর হামলাকারী হাসিম কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্টের বার লাইব্রেরীতে আধিপত্য বিস্তার নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতার ছুরিকাঘাতে সাইদুর রহমান (৪০) নামের শিক্ষক আহত হওয়ার ঘটনায় আটক আব্দুল হাসিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত শিক্ষক সাইদুর রহমানের ভাই বাদি হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, বাহুবল উপজেলার হাজিপুর গ্রামের আবুল হাসিম ২০১৭ সালে এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব নামে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাত্র দুই বছরের মাথায় ২০২০ সালে স্কুলটির নিবন্ধনও পায়। এরপর থেকেই শুরু করেন স্কুলে শিক্ষক-কর্মচারী নিয়োগ নিয়ে বাণিজ্য। এসব অনিয়মের প্রতিবাদ করলে স্কুলটির শিক্ষক সাইদুর রহমানের সঙ্গে আবুল হাশিমের বিরোধ দেখা দেয়। বিষয়টি মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। গত সোমবার তারা উভয়েই মামলার নির্ধারিত তারিখে আদালতে আসেন। দুপুরে আইনজীবী সমিতির ভেতরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসিম ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইদুর রহমানকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবুল হাসিমকে আটক করে। প্রথমে গুরুতর আহত স্কুল শিকক্ষকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার বিকেলে আটক আব্দুল হাসিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সদর থানার ওসি গোলাম মর্তুজা জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com