বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর অর্থায়নে মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে এসব উপকরণ বিতরণ করা হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্থায়নে প্রায় ৩২ লক্ষ ৪০ হাজার টাকায় উপজেলা পরিষদের মাধ্যমে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীজেন্দ্র চন্দ্র আচার্য, উপজেলা প্রকৌশলী শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com