বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার মুড়িয়াউক গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কামাল মিয়া মেম্বার ও মুসা মিয়ার গোষ্ঠীর মাঝে দীর্ঘদিন ধরে বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে মুসা মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কামাল মিয়ার লোকজনের বাড়ি ঘরে হামলা, ভাংচুর চালায়। এতে দুই দলে সংঘর্ষ হয়। আহত অবস্থায় মুর্চন মিয়া, সাবাজ মিয়া, ফারুক মিয়া, রোমান মিয়া, মোক্তাদির মিয়া, রুস্তম আলী, মারুফ মিয়া, আক্রাম মিয়া, সাগর মিয়া ও ফয়সল মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া জাকারিয়াকে গুরুতর অবস্থায় সিলেট প্রেরণ করা হয়।
লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com