বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ইনাতগঞ্জে তালামীযের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৪৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর হামলা ও গণহত্যা বন্ধের দাবীতে নবীগঞ্জ উপজেলার বাংলাদেশ তালামীযে ইসলামীয়া ইনাতগঞ্জ ইউপি শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় স্থানীয় মোস্তফাপুর মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইনাতগঞ্জ বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মাদ্রাসা শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ যোগ দেন। বিক্ষোভ মিছিল শেষে ইনাতগঞ্জ পূর্ব বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, তালামীযে ইসলামীয়ার সভাপতি মাওঃ আব্দুর রশীদ। যোৗথভাবে পরিচালনা করেন,হাফেজ শামীম আহমেদ, সিতার আলী ও হাফেজ জাবেদুল ইসলাম। বক্তব্য রাখেন, মোস্তফাপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুন নুর, ইনাতগঞ্জ আনজুমানে তালামীযে আলইসলাহ সভাপতি মাওঃ এনামুল হক, তালামীযের কেন্দ্রীয় সহ প্রশিক্ষক সম্পাদক মাওঃ মাসুদ আহমেদ সিদ্দিক, নবীগঞ্জ উপজেলা তালামীযের সহসভাপতি আব্দুল মুহিত রাসেল, সাধারন সম্পাদক মাওঃ দেলোয়ার হোসেন, মাওঃ আব্দুল মান্নান, মাওঃ আলমাছ উদ্দিন, মাওঃ কাজী ছলিম হোসেন, মাওঃ আফরোজুর রহমান, মোস্তাকিম আহমেদ, কারী এস কে আলামীন প্রমূখ। সভায় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনের গাজায় নিরীহ জনগণের ওপর হামলা নির্যাতন বন্ধের জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com