বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত ॥ মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণের জন্য মুক্তিযোদ্ধাদের দাবি

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ গতকাল ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের ম্যানেজার বাংলোয় ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন ২৭ সেনা কর্মকর্তার উপস্থিতিতে এ বৈঠকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়। মুক্তিযুদ্ধের রণাঙ্গণকে ভাগ করা হয় ১১টি সেক্টর ও ৩টি ব্রিগেডে। মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ‘৭১-এর বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে জেলা প্রশাসক ইসরাত জাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান পুষ্পস্তক অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, জেলা মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, ওসি আব্দুর রাজ্জাকসহ মাধবপুর চুনারুঘাট কমান্ডের মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতার ৫২ বছরেও ঐতিহাসিক এ স্থানটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। অথচ এই স্থানটিকে সংরক্ষণ করে একটি মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ করলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com