মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইফতার মাহফিলে ডাঃ মুশফিক চৌধুরী ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম আদর্শবান সামাজিক সংগঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকালে হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকাস্থ শাম্পান চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি মোঃ কাউছার আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান রুবেল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের তত্ত্বাবধায়ক প্রধান শেখ সুলতান মোঃ কাওসার, তত্ত্বাবধায়ক সদস্য বিদ্যুৎ শাহী আলম, শেখ আব্দুল আওয়াল রাসেল, ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারী কলেজ শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আকরাম হোসেন রিয়াদ প্রমূখ।
উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের সহ-সভাপতি আসাদুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জিসান, তাহমিদুর রহমান চৌধুরী ত্বোহা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির খান, প্রচার সম্পাদক রূপম চক্রবর্তী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক চিরঞ্জিত অধিকারী, সদস্য ডাঃ শুভজিৎ রায়, খলিলুর রহমান সোহেল, মাহমুদ আলী, সিয়ামুল ছূরত প্রিন্স প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, হবিগঞ্জ ছাত্র সমন্বায় ফোরাম একটি আদর্শবান সামাজিক সংগঠন। এই সংগঠনের প্রতিটি সদস্য সুশিক্ষিত ও মার্জিত। সামাজিক দায়বদ্ধতা থেকে হবিগঞ্জ ছাত্র সমন্বনয় ফোরামের সদস্যরা শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুশফিক চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবী ছাড়া সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়, যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে, তারাই প্রকৃত সমাজসেবক। এটা আদিকাল থেকে চলে আসছে। স্বেচ্ছাসেবকরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় প্রত্যাশায় এগিয়ে চলছে। আলোচনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী-কে সম্মাননা স্মারক ও বিশেষ অতিথি অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল স্যার পিআরএল-এ গমনে যাওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com