বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ॥ হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রমজান মাসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি নিয়ে সংবাদ প্রকাশ হলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার দুপুরে পৌর শহরের দাউদনগর বাজারে হবিগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযান চালান। এ সময় দাউদনগর বাজারে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা, কে আলী মার্কেটের প্রতিদিন জেনারেল স্টোরকে ৪ হাজার টাকা ও শেরাটন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সময় সার্বিক সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ র‌্যাব- ৯ সিপিবি -১ এর সদস্যরা।
শায়েস্তাগঞ্জে অনেক ব্যবসায়ী জানান, দাউদনগর বাজারে গোপাল মিষ্টান্ন ভান্ডার, আল সোহাগ, পানাহারসহ অনেক নামিদামী দোকানে অভিযান না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। প্রতিটি অস্বাস্থ্যকর খাবার বিক্রির প্রতিষ্ঠানে অভিযানের দাবি জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com