বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বেগমপুর থেকে জুয়াড়ি গ্রেফতার ॥ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ সড়কস্থ বেগমপুর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় কাশেম মিয়া নামে এক জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। এ ব্যাপারে রাতেই থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কাশেম মিয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। গতকাল শুকবার সকালে ধৃত কাশেমকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। ধৃত কাশেম মিয়া সদর ইউনিয়নের হালিতলা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পুলিশ সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একদল জুয়ারী টাকার বিনিময়ে জুয়া খেলে আসছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ জুয়ার আস্তানায় হানা দিয়ে কাশেম মিয়া নামের এক জুয়ারীকে গ্রেফতার করে। তখন অন্যান্য জুয়ারীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ ৪টি প্লাষ্টিকের গুটি, ১টা কুপি বাতি, ১ টা প্লাষ্টিকের বোর্ড এবং নগদ ৬ হাজার ৫ শ ৪২ টাকা জব্দ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com