বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আলোচিত জমির আলীর মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কথিত মানবাধিকারকর্মী আলোচিত জমির আলীর মিথ্যা মানহানি মামলা থেকে বেখসুর খালাস ফেলেন সিনিয়র সাংবাদিক এমদাদুল ইসলাম সোহেল ও জুয়েল চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম তাদেরকে খালাস প্রদান করেন। তবে বাদি ও তার আইনজীবী আব্দুল আওয়াল আদালতে উপস্থিত ছিলেন না। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এমদাদুল ইসলাম শাহীন, এপিপি মোঃ আতাউর রহমান, এডভোকেট শাহ ফখরুজ্জামান, মুহিবুর রহমান বাহার, হেলাল উদ্দিন, এনামুল হক এনাম প্রমুখ। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর সদর উপজেলার তেতৈয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র জমির আলীর প্রতারণা নিয়ে হবিগঞ্জের একাধিক স্থানীয় পত্রিকায় সংবাদ হয়। এ ঘটনায় জমির আলী ২০২০ সালে কোর্টে উল্লেখিতদের বিরুদ্ধে ৬০ লাখ টাকার মানহানি মামলা করেন। বিচারক মামলা আমলে না নিয়ে সদর মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। তখনকার ওসি মোঃ মাসুক আলী বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে এসআই নয়ন মনিকে দায়িত্ব দেন। নয়ন মনি আদালতে রিপোর্ট দাখিল করেন। অথচ তদন্তকারী কর্মকর্তা জানতেন না একই ঘটনা নিয়ে জুয়েল চৌধুরীকে দুইটি মামলায় আসামি করা হয়। অপরদিকে জমির আলী আদালতে কোনো স্বাক্ষী প্রমাণ হাজির করতে পারেননি এমনকি গতকাল রায়ের দিন তিনি ও তার আইনজীবী আদালতে উপস্থিত হননি। আদালত সার্বিক বিবেচনা করে এবং একই ঘটনায় দুইটি মামলা হওয়ায় আসামিদের বে-খসুর খালাস প্রদান করেন। এ বিষয়ে সাংবাদিক জুয়েল চৌধুরী জানান, একই ঘটনায় জমির আলী তার বিরুদ্ধে দুইটি মামলা করে। বিজ্ঞ আদালত তাকে খালাস প্রদান করেছেন। বাদি মিথ্যা মামলা দিয়ে তাকে ৩ বছর হয়রানি করায় তিনি আইনের আশ্রয় নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com