বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের পত্রিকার এজেন্ট তারা মিয়া আর নেই

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পত্রিকার এজেন্ট তারা মিয়া আর নেই। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বার্ধক্যজনিত কারনে উপজেলার পুরানবাজারে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যকালের তার বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমের জানাযার নামাজ আজ রবিবার দুপুর ২ টার সময় পুরানবাজার ঈদগা মাঠে অননুষ্ঠিত হবে। তারা মিয়া পত্রিকা এজেন্টের পরিচালক মরহুমের ছেলে মাসুম আহমেদ বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাবা পত্রিকা এজেন্ট হিসেবে ব্যবসা করেন। তখন সময়ে তিনি নিজে বেবিটেক্সি চালিয়ে বিভিন্ন এলাকায় পত্রিকা পৌছে দিতেন। বয়স হয়ে যাওয়ায় তারা মিয়ার হাতেগড়া পত্রিকার ব্যবসা চালিয়ে যাচ্ছেন মাসুম আহমেদ। তারা মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ও পত্রিকা বিক্রেতা সমিতি শায়েস্তাগঞ্জের মো: শাহজাহান, ছালেক মিয়া, কাজল বীর, সত্তার মিয়া, মিরাজ আলী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com