বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগরের বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ৪৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্তমান সরকারের উন্নয়নের রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে গত সোমবার সন্ধ্যায় বিএনপিসহ বিভিন্ন দল থেকে দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। জনতা অটো রাইছ মিলে যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতা রমিজ আলীর নেতৃত্বে ১২৫জন এবং পরে ঝুমার রায়ের নেতৃত্বে ২৫ নেতাকর্মী এমপি আবু জাহিরের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এমপি আবু জাহির এসময় নবাগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। অপরদিকে বিএনপি-জামায়াত জোট দেশে সংঘাত সৃষ্টি করতে চায়। আজ যারা আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেছেন তাদেরকে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আব্দুর রহমান, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড সভাপতি হাজী ইউনুছ মিয়া, সাধারন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ওয়াকিবুর রহমান, রেহান উদ্দিন রেনু, নজরুল ইসলাম মংলা, আরিফুর রহমান মোহন, সমুজ আলী ও শহিদুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com