বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরের টমটমের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে-বাসদ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চলমান টমটমের সর্বনিম্ন ভাড়া ৫ টাকার স্থলে অযৌক্তিক ভাবে ১০ টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা আগামী ১লা এপ্রিল থেকে কার্যকরি হবে বলে প্রচার করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে টমটমে উঠে সর্বনিম্ন যেকোন দূরত্ব গেলেই ১০ টাকা ভাড়া দিতে হবে। ইতিমধ্যে অনেক টমটম চালক যাত্রীদের কাছ থেকে ১০ টাকা ভাড়া আদায় শুরু করে দিয়েছেন। যার ফলে যাত্রীদের মনে অস্বস্থি দেখা দিয়েছে। টমটম চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির মত ঘটনা ঘটছে। উক্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে টমটমের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা বহাল রেখে দূরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারনের দাবি জানিয়েছেন- বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com