বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বাস চাপায় নারী নিহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩৩৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় লুৎফা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দেড়ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। গতকাল বুধবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফা বেগম নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান- সন্ধ্যায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে স্বামী আব্দুল গফুরের সাথে মহাসড়ক পারাপার হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস এর একটি বাস লুৎফা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দ্রুত বাসটি পালিয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান- লাশটি ময়নাতদন্ত ছাড়া নেওয়ার জন্য তারা আবেদন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com