মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে দু’দল মহিলার সংঘর্ষে নিহত ১ ॥ আটক ১

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার রাজনগর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেরাই বিবি (৫৫) নামে এক নারী নিহত ও উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত টেরাই বিবি নবীগঞ্জ পৌরসভার রাজনগর এলাকার মৃত আরশ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়- সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার রাজনগর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে আশরফ আলীর স্ত্রী হালেমা বেগমের (৩৫) সঙ্গে পাশের বাড়ির খায়রুল আলমের স্ত্রী ফরিদা বেগমের (৩৫) ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পরিবারের ১০ জন আহত হয়। আহতের মধ্যে টেরাই বিবি (৪৫)কে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। আহতদের মধ্যে পারুল আক্তারকে (২৮) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া হালেমা বেগম (৩৫), ফরিদা বেগম (৩৫), খায়রুল আলম (৪০), রিনা বেগম (৩০), আঁখি বেগম (১৫) ও সাথী বেগমকে (১৬) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষেও খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসপাতালে গিয়ে থানা পুলিশকে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশ ঘটনার সাথে জড়িত শাকিরা বেগম (২৫) কে গ্রেফতার করে। অন্যান্যরা এখন গা ঢাকা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com