শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে গাছ লাগানো ও বই পড়ার শর্তে আসামীকে জামিন দিল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাদকের মামলায় দুই আসামিকে শর্ত সাপেক্ষে সাজা মওকুফ করে ১ বছরের প্রবেশন প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ১৫ মার্চ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মোঃ জাকির হোসাইন প্রবেশন প্রদান করেন। সেই সাথে আদালত প্রতি দুই মাস অন্তর অন্তর হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসারকে শর্ত পালনের বিষয়ে লিখিত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত প্রবেশন শেষে আসামিদের মামলার দায় হতে অব্যহতি প্রদান করা হবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ আগস্ট সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে বানিয়াচংয়ের নন্দীপাড়ার মোঃ আব্দুল হকের পুত্র সাইদুল হককে ৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া একই বছরের ২ নভেম্বর সদরের বহুলা এলাকার আব্দুর রহমানের পুত্র মোঃ পলাশ জামানকে ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। সে স্নাতকোত্তর শেষে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার হিসেবে চাকরি করছে। শর্তগুলো হল, প্রবেশনকালে মাদকসহ অন্য কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হওয়া যাবে না। আগামী ৬ মাস পর্যন্ত সপ্তাহে একদিন সমাজসেবা অফিস কর্তৃক নির্ধারিত সামাজিক কাজে সময় দিবেন। সরকারী রাস্তার পাশে কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে আগামী ১ বছরের মধ্যে ৩০টি ফলজ ও ২০টি বনজ গাছ রোপন করবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত ৩টি বই প্রবেশনকালে অধ্যয়ন করবে। আদালতের পক্ষ থেকে উভয় আসামীর বিষয়ে প্রাক-দন্ডাদেশ প্রতিবেদন উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে সংগ্রহ করা হয়। উভয় আসামী ও তাদের পিতা এবং নিকট আত্মীয় আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com