বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের নিশ্চিতপুরে লুডু দিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ সংঘর্ষ হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লুডু খেলা নিয়ে দুই যুবকের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো: আবু হানিফ বলেন, নিশ্চিন্তপুর গ্রামের দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলেন। এক পর্যায়ে ১০০ টাকা দেয়া-নেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। পক্ষের দু’জনের পক্ষ নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com