বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ থানার মামলায় মৌলভীবাজারে ডাকাত ফখরুল গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুর্ধর্ষ ডাকাত ফকরুল ওরফে ফহর ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজারের সদর উপজেলার আপার কাগাফলা ইউনিয়নের কাগাফলা বাজার থেকে ডাকাত ফহরকে আটক করেন মডের থানার এএসআই রায়হান ও এএসআই রেজাউল করিম। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সকালে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ফহর মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আ. আজিজ মিয়ার ছেলে। জানা যায়, ডাকাত ফকরুল (ফহর) ২০০৯ সালের নবীগঞ্জ থানায় একটি দুর্ধর্ষ ডাকাতি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com