বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ১০ কেজি গাঁজাসহ চুনারুঘাটের দুই নারী মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ১০ কেজি গাঁজাসহ আছিয়া খাতুন ও নাজমা আক্তার নামের দুই নারীকে আটক করেছে পুলিশ। তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মুরশেদ আলমের দিকনির্দেশনায় অভিযান চালানো হয়।
থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এসআই ভজন চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে লাখাই খাদ্য গুদামের পাশে নৌকাঘাট থেকে তাদের আটক করেন। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা।
আটক দুজন হলো, চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (২৬) ও একই উপজেলার উত্তর বড়াইল গ্রামের লাকছু মিয়ার স্ত্রী নাজমা আক্তার (২৭)। এসআই ভজন চন্দ্র দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে লাখাই থানায় মামলা দায়ের করেছেন।
আটক আসামিদেরকে গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com