বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাজারে যাওয়ার কথা বলে টমটম ছিনতাই স্বামী স্ত্রীসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মাজারে যাওয়ার কথা বলে টমটম ছিনতাই কালে স্বামী স্ত্রীসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হল হবিগঞ্জ সদর থানার হরিপুর গ্রামের গফুর মিয়ার ছেলে মনির (৩২), তার স্ত্রী তানিয়া (১৯), একই থানার যশোর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে সাইফুল (১৯)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বুধবার বিকেলে গ্রেফতার তিন ব্যক্তি শাহজিবাজার ফতেগাজী (রঃ) মাজারে যাওয়ার কথা বলে মাধবপুর উপজেলার বাহুবল ফদ্রখলা গ্রামের বকুল মিয়া নামে এক টমটম চালককে ভাড়া নেয়। পথিমধ্যে টমটম চালককে নেশা জাতীয় প্রানীয় পান করিয়ে চালককে অজ্ঞান করে টমটমকে ছিনিয়ে নেওয়ার সময় জনতার সহায়তার মাজার এলাকা থেকে তাদের টমটম সহ গ্রেফতার করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com