বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাতির জনকের জন্মবার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতির জনকের জন্মবার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ মার্চ ভোক্তা অধিকার দিবস, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে দিনব্যাপী প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি ও ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাঈল তালুকদার রাহী, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন দাশ, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির প্রমুখ। সভায় বিভিন্ন দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।
তাছাড়া একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার এর সভাপতিত্বে প্রশাসনের সম্মেলন কক্ষে টাষ্টফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহীন দেলোয়ারসহ ট্রাষ্টফোর্স কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com