বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রাক চাপায় এক পথচারী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের মিন্নত আলী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার (৬ মার্চ ) সকালে সাড়ে ৬টা দিকে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সামনে ঢাকা মেট্রো ট-২০-০১৮৬ নাম্বারে একটি ট্রাক পথচারী মিন্নত আলীকে ধাক্কা মেরে ব্রিজের রেলিং এর উপর উঠে যায়। এতে পথচারী মিন্নত আলী ঘটনাস্থলে নিহত হন।
জানা যায়, নিহত মিন্নত আলী মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। তবে চালক বা তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com