বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ইয়াবা বিক্রির সময় ডিবির হাতে আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর থেকে ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ১৩০টি ইয়াবা জব্দ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই রিয়াজ উদ্দিন গত বুধবার (১মার্চ) রাতে রিয়াজনগর গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির ছাদে অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করেন। জসিম উদ্দিন একই গ্রামের (রিয়াজনগর) মস্তু মিয়ার পুত্র।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
জসিম উদ্দিনের বিরুদ্ধে মাধবপুর থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com