বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষের হামলায় আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মংলাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার (১ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মংলাপুর গ্রামের আব্দুল মছব্বির এর পুত্র শওকত মিয়া (৩২), আফরোজ মিয়া (৫২), আব্দুল মসিদ মিয়ার পুত্র সোহাগ মিয়া (১৮) ও সুমন মিয়া (১৮), আফরোজ মিয়ার পুত্র হাছান মিয়া। আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদের আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা জানান, বুধবার বিকাল ৩ টায় শওকত মিয়া স্থানীয় বাজারে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন লোক তার উপর হামলা চালায়। এ সময় তার সুর চিৎকার শুনে আফরোজ মিয়া, সোহাগ মিয়া, সুমন মিয়া, হাছান মিয়া এগিয়ে আসলে তাদেরকে ও কুপিয়ে মারাত্মক ভাবে জখম করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com