মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাট লালচান্দ বাগান থেকে ২ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগান থেকে ২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় শায়েস্তাগঞ্জের কাশিপুর গ্রামের অনু মিয়ার পুত্র আব্দুস সালাম (৩৫) ও উচাইল গ্রামের দরছ মিয়ার পুত্র জয়নাল মিয়া (২৫) কে আসর থেকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে থেকে নগদ টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। ডিবি পুলিশ বাদি হয়ে এ বিষয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com