বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের স্ত্রী হত্যা মামলায় স্বামী বাছিক অবশেষে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ অবশেষে গ্রেফতার হল বানিয়াচঙ্গের গৃহবধু শিবলী হত্যা মামলার প্রধান আসামী নিহতের স্বামী বাছিক। সে স্থানীয় জাতুকর্ন পাড়া গ্রামের মজুম উল্লার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ৩ বছর পূর্বে স্থানীয় শেখের মহল্লা গ্রামের কামাল উদ্দিনের কন্যা শিবলী আক্তার (১৮) এর বিয়ে হয় বাছিক মিয়ার সাথে। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। সন্তান জন্ম নেওয়ার পর থেকে বাছিক শিবলীকে বিভিন্ন সময় নির্যাতন করার পর শিবলী পিত্রালয়ে চলে যায়। ২০১৩ সালের জুলাই মাসে বাছিক মুছলেকার মাধ্যমে শিবলীকে তার ঘরে ফিরিয়ে নেয়। ৪ মাস পিত্রালয়ে না দিয়ে শিবলীকে বাছিক অমানুষিক নির্যাতন চালায় বলে জানান প্রতেবেশীরা। অবশেষে ২০১৩ সালের ৩রা নভেম্বর রাতভর শিবলীকে অমানুষিকভাবে শারিরীক নির্যাতন চালায় বাছিক ও তার পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান ঐ রাতে ফজরের আজানের সময় শিবলীকে হাসপাতালে নিয়ে যাওয়াকালে শিবলী মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভোরে বাছিকের বাড়ির আমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিবলীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে অবহিত করেন। পুলিশের এসআই মধুসুদন রায় নিহত শিবলী লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। তবে পুলিশ আসার পূর্বেই পাষন্ড স্বামী বাছিক ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। শুধু মাত্র বাছিকের মাকে বাড়িতে পাওয়া গেলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। পরিদন নিহতের পিতা কামাল উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ময়নাতদন্তের রিপোর্টে শিবলীকে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। বিজ্ঞ আদালত মামলাটি ধারা পরিবর্তন করে নারী ও শিশু নির্যাতন আইনে পূনরায় মামলা রজু করার নির্দেশ প্রদান করেন বানিয়াচঙ্গ থানাকে। মামলা নং-২৩, তাং ২৪/০৬/২০১৪। মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচঙ্গ থানার ওসি তদন্ত বিশ্বজিৎ দেব গত বৃহস্পতিবার সন্ধায় বাছিককে স্থানীয় জাতুকর্ণ পাড়া ঈদগা এলাকা থেকে গ্রেফতার করেন। উল্লেখ্য, শিবলী হত্যা বিচারের দাবীতে গত ১৭ নভেস্বর ২০১৩ ইংরেজী তারিখে বানিয়াচঙ্গ সম্মেলিত নাগরিক সমাজ এক বিশাল মানব বন্ধন করেন । মানব বন্ধনে শিবলী হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও তৎকালীন ওসিকে প্রত্যাহারের দাবী জানানো হয়। বাছিককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে রহস্য উদঘাটন হবে বলে এলাকাবাসী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com