বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বকেয়া মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বকেয়া মজুরি পরিশোধ, বোনাস, বাগানের পতিত জমি লিজ বাতিলসহ বিভিন্ন দাবিতে নবীগঞ্জের ইমাম এবং বাওয়ানী চা বাগানের শতাধিক শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে একটি লিখিত অভিযোগ দেন তারা। জেলা প্রশাসক তাদের অভিযোগ শুনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় বালিশিরা ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ দাশসহ চা শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। চা শ্রমিকরা জানান, তাদের বেতন-বোনাস না হওয়ায় অনাহারে অর্ধাহার দিনযাপন করছেন। এ অবস্থা নিরসনের জন্য জেলা প্রশাসকের দ্বারস্থ হন।
এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বাগানটি যাদের লিজ দেওয়া হয়েছে তাদের মালিকানা নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এতে বাগানটিতে কিছু অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে। ফলে শ্রমিকদের মজুরি তারা পরিশোধ করতে পারছে না। এ প্রেক্ষাপটে আমরা আইনি যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com