মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাতছড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ির গহীন অরণ্য থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। গত ১ জুন থেকে ১২ জুন র‌্যাব সাতছড়ি এলাকা থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান, তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই তা আদালতে দাখিল করা হবে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত এ ব্যাপারে তদন্তের স্বার্থে সুষ্পষ্ট করে কিছু বলতে চাচ্ছেন না তিনি।
জানা যায়, গত ১ জুন থেকে র‌্যাব হেড কোয়ার্টারের কর্ণেল জিয়াউর রহমান, মিডিয়া উইং এর দায়িত্বে থাকা উইং কমান্ডার হাবিবুর রহমান ও র‌্যাব-৯ এর তৎকালীন অধিনায়ক মুফতি মাহমুদ এর নেতৃত্বে সাতছড়ির ত্রিপুরা পল্লী ও আশপাশের বিভিন্ন পাহাড়ে অভিযান চালায় র‌্যাব। টানা ১২ দিনের অভিযানে সাতছড়ির গভীর অরণ্যে ৯টি বাংকার থেকে ১টি রকেট লাঞ্চার, ৪০ মিলিমিটার ২২২টি রকেট, ২৪৮টি রকেট চার্জার, ৪টি মেশিনগান, মেশিনগানের ৫টি ব্যারেল, ১২ হাজার ৯শ’ ৮৭ রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। ২ জুন র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ৩ জুন র‌্যাব-৯ এর সহকারী উপ-পরিচালক সামিউল ইসলাম বাদী হয়ে চুনারুঘাট থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করেন। এছাড়া উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ ঢাকার সেন্ট্রাল এমুনেশন ডিপো ও সেন্ট্রাল অর্ডিনেন্স ডিপোতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com