বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে নলকূপ ও টিউবওয়েল চুরির হিড়িক

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নলকূপ ও টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় এসব চুরি হচ্ছে। যার ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অভিযোগ রয়েছে এস চোরাই টিউবওয়েল কিছু, ভাঙ্গারী ব্যবসায়ীরা স্বল্পমূল্যে ক্রয় করেন। বেশির ভাগ মাদকসেবীরা এসব টিউবওয়েল খুলে ভাঙ্গারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। গত ১ সপ্তাহে শহরের শায়েস্তানগর, ঈদগাঁহ, মোহনপুর, রাজনগর, শ্যামলী, সিনেমাহলসহ প্রায় ৫০টি টিউবওয়েল চুরি হয়েছে। ভোর বেলা মানুষ ঘুমে থাকা অবস্থায় এ সুযোগে চোরের দল বাসা বাড়ি থেকে এসব চুরি করে নিয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা জানান, শহরের বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক ভাঙ্গারী ব্যবসায়ী রয়েছে। ইতোপূর্বে অনেককে পুলিশ আটক করে। এলাকাবাসী এসব চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com