বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণপদযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ৮নং সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকালে ইউনিয়নের ভবের বাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পদযাত্রা শেষে পথসভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন। ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজল মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলিম ইয়াছিনি, উপজেলা বিএনপি নেতা অলিউর রহমান অলি।
এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনর উদ্দিন, সহ-সভাপতি সাবেক মেম্বার হারুন মিয়া ও সহ-সভাপতি মনফর মিয়া, পৌর যুবদলের সাবেক আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সদস্য শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ সাদির মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আছাব আলী, বিএনপি নেতা খেলু মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মজিদ মিয়াও শাকিল মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com