বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণের সনদপত্র ও চেক বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার চেক প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (১১ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বিশেষ অতিথি ছিলেন মাধবপুর-চুনারুঘাটের সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, তাজুল ইসলাম, সাংবাদিক আইয়ুব খানসহ প্রমূখ।
অনুষ্টানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও জনপ্রতি বারো (১২) হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com