শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শংকর সিটির রমা কনভেনশন সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক অ্যাডভোটে পূণ্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শংকর পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, বিপুল ভূষণ রায়, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, স্বপন লাল বণিক, শংখ শুভ্র রায়, পার্থ প্রতিম দাশ, বিপ্লব রায় সুজন, প্রফেসর জীবন চন্দ, পিন্টু আচার্য, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, নিরঞ্জন সাহা নিরু, উত্তম কুমার পাল হিমেল, পংকজ সাহা, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, স্বপন বড়ুয়া, বিপ্লব রায় চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে যে সব উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসব কমিটির নতুন করে গঠন করে জেলা সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ২৪ ফের্রুয়ারি সন্ধ্যা ৬টায় মশাল মিছিল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সকল সদস্যরা উপস্থিত হওয়ায় আহ্বায়ক অ্যাডভোটে পূণ্যব্রত চৌধুরী বিভু ও সদস্য সচিব শংকর পাল তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও নিজের অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com