বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে টাস্কফোর্সের অভিযান ৬ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার হাতুন্ডা থেকে মর্তুজ আলী নামে এক মাদক বিক্রেতাকে ১৫০ ইয়াবাসহ আটক করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। গতকাল বুধবার ১১টায় অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একই দিন বিকালে উপজেলার গাজীকালুর মাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডিতরা হল, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি ইউনিয়নের সত্যদুন গ্রামের মৃত পলো মিয়ার পুত্র মোঃ কফিল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসন ফাতেমাপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র মোঃ মাখন মিয়া (৪০), নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের হরতকীপাড়া গ্রামের আহল মিয়ার পুত্র মোঃ শুকুর আলী (৩০), সত্যদুন গ্রামের আব্দুল আজিজের পুত্র গোলাম মোস্তফা (৩৬), পিতা আঃ আজিজ এবং চুনারুঘাটের উবাহাটা গ্রামের আব্দুল হাইর পুত্র মোঃ শাহজাহান (৪২)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com