বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলায় ২য় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন অজয় চন্দ্র দেব

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩২৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানায় কর্মকালীন দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় আত্মপ্রত্যয় নিয়ে কাজ করার প্রয়াসে অভিন্ন মানদণ্ডের আলোকে ২য় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব। গতকাল রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ ওসি অজয় চন্দ্র দেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। জানা যায়, বানিয়াচং থানায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নতিতে দ্রুত ব্যবস্থাগ্রহণ, ওয়ারেন্ট তামিল, দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, সাধারণ জনসাধারণের সার্বিক সেবাসহ প্রতিটি ক্ষেত্রে গত ডিসেম্বর মাসে উল্লেখযোগ্য সাফল্যের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি। স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপারের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কান্তি দেবসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব পুলিশ সুপার এসএম মুরাদ আলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার এ শ্রেষ্ঠত্ব অর্জনে রয়েছে থানার সংশ্লিষ্ট সকল কর্মকর্তার শ্রম ও উপজেলাবাসীর সহযোগিতার। তাদের পরিশ্রমের ফলে আমি সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছি। এ সম্মাননা পুরস্কারে আমার কর্মস্পৃহা আরো অনেক বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই ২০২২ খ্রি. বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com