বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সমাজ কল্যাণ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে নয়মৌজা তালামীযের নিন্দা

  • আপডেট টাইম বুধবার, ৬ আগস্ট, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া নয়মৌজা আঞ্চলিক শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংবাদপত্রে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর কর্মসূচীর হুসিয়ারী দেয়া হয়।
উল্লেখ্য যে, গত ২ আগষ্ট নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর এন.ই.এস মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী মো: মহসিন আলী প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা শিক্ষা ও আলিম উলামাদের সম্পর্কে বলেন যে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে মাদ্রাসা শিক্ষা পরিহার করতে হবে। মাদ্রাসায় কামিল পাশ করেও ছাত্ররা প্রেসিডেন্ট এর নাম ইংরেজী লিখতে পারেনা বলে তিনি বক্তব্য দেন। এ বক্তব্যে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com