বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে শেখ কামাল যুব গেমস উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২য় শেখ কামাল জাতীয় যুব গেমস উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে গেমস এর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর ও জিমন্যাস্ট্রিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আহমেদুর রহমান।
উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় ডিসপ্লের আয়োজন করা হয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিনদিন ব্যাপি যুব গেমস এ ৮টি ইভেন্ট রয়েছে। জেলার ৯টি উপজেলার সহস্রাধিক ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন। আগামী ৯ জানুযারী বিকেলে গেমস এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com