বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের কামালপুরে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে শিক্ষার্থী সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে নবনির্বাচিত হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট মোহাম্মদ ফেরদাউস মিয়া, এসএসসি/দাখিল পরীক্ষায় কৃত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ হয়েছে। গতকাল কামালপুর গ্রামে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি কাজী আনোয়ার হোসাইন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, মোসব্বির চৌধুরী, সাবেক মেম্বার লাল মিয়া, শাহজাহান মিয়া। প্রধান আলোচক ছিলেন বর্তমান মেম্বার জোবায়ের আহমেদ জাবেদ। বক্তব্য রাখেন, মীর মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম, মীর রিদোয়ান আহমেদ রাফি, এরশাদ আলী মীর, নরুল ইসলাম, মালেক মিয়া ডঃ শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com