বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

স্পেনে যাবার পথে সাগরজলে ডুবে মরলো রিপনের স্বপ্ন

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ স্পেনে যাবার উদ্দেশ্যে সাগর পথে যাত্রা শুরু করেছিলো রিপন। দালালরা রিপনসহ ১৬ জনকে একটি স্পিডবোটে করে উত্তাল সাগরে নামিয়ে দেয়। ৬ ঘন্টা যাত্রা শেষে অন্যান্যরা স্পেনের উপকুল বেয়ে সাগরজল জয় করে পাড়ে উঠলেও রিপন ডুবে যান সাগরে। স্পেনের পুলিশ রিপনের মরদেহ উদ্ধার করে সনাক্ত করে। এরপর খবর পাঠায় দুতাবাসে। রিপনের মরদেহ গত গতকাল শুক্রবার তার গ্রামের বাড়িতে পৌছায়। জুমার নামাজের পর তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চুনারুঘাট উপজেলার দঃ ছয়শ্রী গ্রামের ছাবু মিয়ার পুত্র রিপন (৩৬)। ইউরোপে যাবার আশায় এক বছর পুর্বে আফ্রিকা যান। সেখান থেকে দালালের মাধ্যমে গত ৩১ অক্টোবর আলজেরিয়ার ওরান থেকে স্পীডবোটে করে স্পেনের উদ্দেশ্যে সাগর যাত্রা শুরু করেন। ওই বোটে আরো দুই বাংলাদেশীসহ ১৬ জন যাত্রী ছিলেন। রিপনের সাথে মরক্কোর একজনের মৃত্যু হয়েছে।
রিপনের শোকাহত আত্মীয়রা জানান, রিপন এক সময় পুলিশ অফিসে চাকরী করতেন। পরিবারের অবাব মেটাতে এখান থেকে চলে যান আফ্রিকা। এ সময় তার স্ত্রী গর্ভবতী ছিলেন। আফ্রিকায় এক দালালের মাধ্যমে তিনি স্পেন যাত্রার উদ্দেশ্যে স্পীডবোটে উঠেন। সাগরেই সমাধি হয় রিপনের স্বপ্ন।
স্পেনের এনজিও সিআইপিআইএমডি ও স্পেনে বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রনালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাধ্যমে রিপনের কফিনবন্দি মরদেহ গ্রামের বাড়িতে আসলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। স্ত্রীসহ আত্মীয়দের কান্নায় উৎসুক দর্শনার্থীদের চোখও জলে ভরে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com