বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রেড ক্রিসেন্ট ইউনিট হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদরে জানুয়ারির শুরু থেকেই শীতের প্রকোপ অনেকটা বেড়েছে তাই হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আলাউদ্দিনের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে রেড ক্রিসেন্ট ইউনিট হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে অসহায় ও ছিন্ন মূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়। হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় ৬০টি এর অধিক পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আলাউদ্দিন। এ সময় তিনি বলেন, “রেড ক্রিসেন্ট ইউনিট হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সবসময়ই অসহায় মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনা করে এরই তারা ধারাবাহিকতায় এবারও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, সত্যিই এই মানবিক কাজ হৃদয়ে প্রশান্তি দেয়।” রেড ক্রিসেন্ট লিডার মোঃ সেলিম ভূইয়া বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত। এছাড়াও উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন রেগে ক্রিসেন্টের সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এভাবেই রেড ক্রিসেন্ট ইউনিট হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সবসময়ই আর্ত মানবতার সেবা করতে চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com