বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ১৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিল সেনাবাহিনী

  • আপডেট টাইম বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ মাঠে সিলেট ১৭ পদাতিক ব্রিগেডের আয়োজনে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে- হৃদরোগ, মেডিসিন, নাক, কান, গলা, গাইনী, চুসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন রোগের প্রায় ১৫শ রোগীদের চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর এমপিএইচ কর্নেল এটিএম এ রুস্তম, কার্ডিওলজি বিশেষজ্ঞ কর্নেল ওয়ালি, ৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক (এফসিপিএস, এমসিপিএস) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মাসুম, সিলেট ক্যান্টমেন্টের এমডিসি লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান, সিলেট ক্যান্টমেন্টের ভারপ্রাপ্ত এডিএমএস মেজর মোহাম্মদ রকিব উদ্দিন মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ. আহমদ আজাদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com