বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৩টায় নবীগঞ্জ ওসমানী রোড দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডাঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে সদস্য সচিব এমরান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, ইয়াওর মিয়া, হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক সরওয়ার সিকদার, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি এম এ মতিন চৌধুরী, জাপা নেতা নুরুজ্জামান চৌধুরী, কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুর ইসলাম ফরিদ, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহীন আলম চাও মিয়া, আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব বদরুল হক আব্দুল হাই, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব কদ্দুস খাঁন, করগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহসিন মিয়া, দেবপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক তোফাজ্জুল হোসেন, সদস্য সচিব অলিদুর রহমান অলিদ, সদর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব মোজাহিদ আহমেদ শাহীন, উপজেলা জাতীয় মহিলা পার্টির নুরজাহান বেগম চম্পা, জাতীয় যুবসংহতির সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা, পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি স্বপন চৌধুরী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, জাপানেতা ইছাক মিয়া, ইউছুফ মিয়া, আবুল হোসেন, মিজানুর রহমান, ছাত্র সমাজনেতা কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা সহ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com