মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সামাজিক নিরীক্ষা সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সামাজিক নিরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া নিরীক্ষা সম্পন্ন করে শুক্রবার (৩০ ডিসেম্বর) ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়ার কাছে রিপোর্ট হস্তান্তর করা হয়।
বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের নেতৃত্বে রিপোর্ট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সেক্রেটারি ও বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারি মখলিছ মিয়া, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ জুবায়ের জসিম, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য এবং বানিয়াচং প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড’র আর্থিক এবং কারিগরি সহযোগিতায় এ সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ওয়ার্ডের মেম্বার বলু মিয়া ও উপজেলা সদরের ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রতিবন্ধী এবং দলিত জনগোষ্ঠীর লোকজনের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এ সামাজিক নিরীক্ষা সম্পন্ন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com