বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট বাজার ব্যকস সভাপতির পিতার ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও চুনারুঘাট বাজার ব্যকস সভাপতি পৌর শহরের ধলাইপাড় গ্রামের বাসিন্দা আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার পিতা সাবেক মেম্বার আলহাজ্ব আলী হোসেন (১০৫) গত শনিবার বিকাল ৪ ঘটিকার সময় উনার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৬ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার দুপুর ২টায় চুনারুঘাট সদর ঈদগাঁ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাযের জানাজায় বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউছার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি সম্পাদক আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মুহিত, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মাওলানা আজিজুল ইসলাম খান প্রমূখ। আলী হোসেনের মৃত্যুতে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com