বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে কবি-সাংবাদিক পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর ৭১ তম এবং কবি, সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরীর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে এক ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ ডিসেম্বর ছিল উভয় ব্যক্তিত্বের জন্মতারিখ। এ উপলক্ষে খোয়াই থিয়েটারের উদ্যোগে শহরের টাউন হল রোডস্থ সংগঠন কার্যালয়ে এক ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি সিদ্দিকী হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন চলচ্চিত্র নির্মাতা স্বরূপ আনন্দ, কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবীর, চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে ছালাম, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, নাট্যকর্মী জোবায়েদ হোসেন, সুকান্ত গোপ, মোক্তাদির হোসেন, প্রমথ সরকার প্রমুখ। আলোচকরা পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, পার্থসারথি চৌধুরী ১৯৫১ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ইনাতগঞ্জ উপজেলার আঘনা গ্রামে ও সঞ্জীব একই তারিখে ১৯৬৪ সালে বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com