মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা স্বামীর মৃত্যুর ৪ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৯৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নায়েক সুবেদার তাজুল ইসলাম ভূইয়া (৮০) বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে মৃত্যুর খবর শুনে শোকে মারা গেলেন তার স্ত্রী আনোয়ারা বেগম (৭০)। গত বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। স্বামীর মৃত্যুর ৪ ঘন্টা পর স্ত্রী এর মৃতুতে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নায়েক সুবেদার তাজুল ইসলাম ভূইয়া বার্ধক্যজনিত কারণে বুধবার সকালে ঢাকা (সম্মিলিত সামরিক হাসপাতাল) সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূইয়াকে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে হাসিনাবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই সময়ে স্ত্রী আনোয়ারা বেগমের জানাজার নামাজও অনুষ্ঠিত হয়।
তাদের মৃত্যুতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক মধু, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহম আলী, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর আহ্বায়ক এরশাদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com