বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের নাতিরপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরপুর এলাকা এক ব্যক্তির কান কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় তার স্ত্রী তাকে বাচাঁনোর জন্য এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। গতকাল শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের দিগন্ত পরিবহনের সুপার ভাইজার শাকিদ মিয়ার শ্যালক আলমগীরকে সম্প্রতি হত্যা করা হয়। এব্যাপারে মামলা করা হলে আসামীপক্ষের লোকজন মামলাটি তুলে নিতে বাদিপক্ষকে হুমকি দেয়। গতকাল একদল লোক শাকিদ মিয়ার বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এসময় শাকিদ মিয়া বাধাঁ দিলে তার বাম কান কেটে দেয়। এসময় তার স্ত্রী মর্জিনা বেগম স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাকেও নির্যাতন করা হয়। গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com